স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া । ১৯৮৮ সালের ১৫ নভেম্বর Palestine Liberation Organization আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের এক অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়।
Related Questions
আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন মোহাম্মদ জহির শাহ। তিনি ১৯৩৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত দীর্ঘ চার দশক দেশটির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ১৯৭৩ সালে তিনি যখন দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন, তখন তার ভগ্নিপতি ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ দাউদ খান এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেন।
কার্ল মার্কস যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন। তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে ।
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপি ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
হারারে'র পূর্ব নাম সলসবেরি; দক্ষিন রোডিশিয়া/রোডিশিয়া জিম্বাবুয়ের পূর্ব নাম; জিবুতি'র পূর্ব নাম আফার্স ও ইসাস এবং 'জায়ারে/বেলজিয়ান কঙ্গো' গনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম ।
পূর্বে থাইল্যান্ড দেশটি শ্যামদেশ (বা সিয়াম) নামে পরিচিত ছিল। ১৯৩৯ সালের ২৩ জুন দেশটির নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ড রাখা হয়।
ফিনল্যান্ডকে বলা হয় 'হাজার হ্রদের দেশ'। 'ধীবরের দেশ' বলা হয় নরওয়েকে। সুইডেনকে বলা হয় 'ইউরোপের স'মিল'। 'ইউরোপের ক্রীড়াঙ্গন' নামে পরিচিত সুইজারল্যান্ড
জব সলুশন