লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়–
গ্যালভানাইজিং (Galvanizing) হলো লোহার ওপর দস্তা বা জিংকের (Zinc) প্রলেপ দেওয়ার একটি প্রক্রিয়া।
⇒ লোহা বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করে, যা লোহাকে ক্ষয় করে ফেলে।
⇒ লোহার ওপর দস্তার প্রলেপ দিলে তা লোহাকে বাতাস ও পানি থেকে আলাদা রাখে, ফলে লোহায় আর মরিচা পড়ে না এবং এটি দীর্ঘস্থায়ী হয়।
Related Questions
ভারী পানির রাসায়নিক সংকেত হলো D₂O (ডিউটেরিয়াম অক্সাইড)। সাধারণ পানিতে সাধারণ হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেনের ভারী আইসোটোপ বা ডিউটেরিয়াম (D) থাকে।
পর্যায় সারণির প্রথম মৌল হাইড্রোজেন (H)-ই হলো বিশ্বের সবচেয়ে হালকা গ্যাস।
- এর পারমাণবিক সংখ্যা ১ এবং পারমাণবিক ভর মাত্র ১.০০৮, যা অন্য সব মৌলের চেয়ে কম।
- এটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন একটি গ্যাস যা অত্যন্ত দাহ্য প্রকৃতির।
- হাইড্রোজেন এতই হালকা যে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে যায়।
- অন্যদিকে, হিলিয়াম হলো দ্বিতীয় হালকা গ্যাস, তবে এটি হাইড্রোজেনের মতো দাহ্য নয় বরং নিষ্ক্রিয় গ্যাস।
স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম।
- স্টেইনলেস স্টিলে যাতে মরিচা না ধরে এবং ইস্পাতে কার্বনের গুণাগুণ বৃদ্ধি করার জন্য এক বা একাধিক মৌল ক্রোমিয়াম ও নিকেল মিশ্রিত করা হয়।
স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকা একমাত্র প্রধান ও মৌলিক ধাতু হলো পারদ (Mercury)। এছাড়া সামান্য বেশি তাপমাত্রায় বা ঘরের উষ্ণতার কাছাকাছি তাপমাত্রায় গ্যালিয়াম ও সিজিয়ামও তরল অবস্থায় রূপ নেয়।
লোহা একটি মৌলিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই লোহা ছাড়া অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে।
অল্টিমিটার হলো এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র যা সমুদ্রপৃষ্ঠ বা নির্দিষ্ট কোনো সমতলের সাপেক্ষে কোনো বস্তুর উচ্চতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত বিমান, হ্যালিকপ্টার, পর্বতারোহণে এবং আকাশচুম্বী যানে উচ্চতা মাপার কাজে ব্যবহার করা হয়।
জব সলুশন