মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G-এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
3G প্রযুক্তিতেই ভিডিও কল এবং মোবাইল টিভির প্রচলন শুরু হয়েছিল, তাই এগুলো 4G-এর একান্তই নতুন বা 'অতিরিক্ত' বৈশিষ্ট্য নয়।
⇒ 4G (Fourth Generation) এর প্রধান বিপ্লব হলো এর ‘আল্ট্রা-ব্রডব্যান্ড’ (Ultra-Broadband) গতির ইন্টারনেট। এটি সম্পূর্ণ আইপি-ভিত্তিক (IP-based) নেটওয়ার্ক।
⇒ 3G তে ইন্টারনেটের গতি ছিল সীমিত, কিন্তু 4G তে ল্যাপটপ, স্মার্টফোন এবং মডেমের মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়েছে, যা বাফারলেস ভিডিও স্ট্রিমিং এবং দ্রুত ডেটা ট্রান্সফারের নিশ্চয়তা দেয়।
⇒ সুতরাং, 3G এর তুলনায় 4G এর মূল পার্থক্য বা অতিরিক্ত সুবিধা হলো সত্যিকারের ব্রডব্যান্ড গতির ইন্টারনেট
Related Questions
স্মার্টফোনে বিভিন্ন ওপেন সোর্স (যে কেউ এর উন্নয়ন ঘটাতে পারে) অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। যেমন- এনড্রয়েড, ফায়ারফক্স ওএস, মীগো ইত্যাদি। ওপেন সোর্স নয় এমন কিছু মোবাইল অপারেটিং সিস্টেম হলো আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি, সিম্বিয়ান ইত্যাদি।
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে।২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়।
-২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে
অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ। Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহায়তা করে।
MICR - এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চুম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।
ইন্টারনেটে প্রবেশ সহজ করার জন্য ওয়েব ব্রাউজার (Web Browser) ছাড়া প্রবেশ করা সহজ নয়। সাধারণত এই প্রশ্নে অপশন হিসেবে Task bar, Notification area, Menu bar এবং Web browser থাকে।
জব সলুশন