‘পণ্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

ক) জ্ঞান থাকতেও যিনি মূর্খ
খ) পাণ্ডিত্যে যিনি মূর্খ
গ) পণ্ডিত হয়েও যিনি মূর্খ
ঘ) পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
বিস্তারিত ব্যাখ্যা:

- যে সকল সমাস কোনো নিয়মের অধীন নয়, তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে।
 যেমন:
- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ।
- নরাকারের পশু যে = নরপশু।

Related Questions

ক) দোষণীয়
খ) দূষণীয়
গ) দুষনীয়
ঘ) দোষনীয়
Note :

দূষণীয় শব্দটি সঠিক। 

বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, 'দূষণ' শব্দের সাথে 'ঈয়' প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দটির সঠিক বানান হলো দূষণীয়। এটি একটি বিশেষণ পদ, যার অর্থ হলো— যা দূষণ করার যোগ্য বা দূষিত হওয়ার উপযুক্ত। 

ক) সংকোচ
খ) পরোপকারিতা
গ) সাহসিকতা
ঘ) ভয়হীনতা
Note :

কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে বিখ্যাত কবিতাটি পাঠ করলে পাঠকের মনে মূলত সংকোচ বোধের উদ্রেক ঘটে।  সমাজের মানুষের সমালোচনা ও নিন্দার ভয়ে মানুষ নিজের ভালো কাজ ও সৎ উদ্দেশ্যগুলো প্রকাশ করতে গিয়ে দ্বিধা বা লজ্জায় গুটিয়ে যায়, যা কবিতাটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। 

ক) দুদিকে অপ যার
খ) দ্বীপের মত
গ) চার দিকে জল যার
ঘ) দুদিকে আবদ্ধ জল যার
Note :

দ্বীপ শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো "দুদিকে অপ যার"।  এখানে 'অপ' (বা 'অপঃ') বলতে জল বা পানিকে বোঝানো হয়। অর্থাৎ, যে ভূখণ্ডের দুই দিকেই জল থাকে তাকে দ্বীপ বলে। বাংলা ব্যাকরণে এটি মূলত একটি বহুব্রীহি সমাস l 

ক) কর্মে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) অধিকরণে শূন্য
ঘ) কর্তায় শূন্য
Note :

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্মকারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক।

যেমন: শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। এখানে যদি প্রশ্ন করা হয়, শুক্রবার কি বন্ধ থাকে? তাহলে উত্তর পাই ‘বিদ্যালয়'। সুতরাং, ‘বিদ্যালয়’ কর্মকারক এবং এর সাথে ০ বিভক্তি (বিদ্যালয়+০) যোগ হওয়ায় এটি কর্মকারকে শূন্য বিভক্তি।

ক) ভালো বক্তা তৈরি করা
খ) নতুন ভাষা তৈরি করা
গ) দ্রুত পড়া ও লেখা শেখানো
ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
Note :

ভাষাবিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ বলতে সাধারণত ভাষার কাঠামোর, বিশেষ করে শব্দ ও বাক্যের কাঠামোর, গবেষণাকে বোঝায়। এ অর্থে ব্যাকরণ হল কোন ভাষার রূপমূলতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচনা।

ক) ৮
খ) ৯
গ) ৬
ঘ) ৭
Note :

- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। যথা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ;
- মাত্রাহীন বর্ণ দশটি । যথা: এ, ঐ ও , ঔ, ঙ, ঞ , ৎ,ং, ঃ,।
- এছাড়া পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।

জব সলুশন

মন্ত্রিপরিষদ বিভাগ- অফিস সহায়ক 28-08-2026

মন্ত্রিপরিষদ বিভাগ- কম্পিউটার অপারেটর 28-08-2026

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড - রিসিপশনিস্ট 22-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - সহকারী পরিচালক 21-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - হিসাবরক্ষক 21-08-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের- সহকারী সাইফার কর্মকর্তা 17-08-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন