আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
পৃথিবীর রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলো লুব্ধক বা সিরিয়াস (Sirius)। এটি ক্যানিস মেজর (Canis Major) নক্ষত্রমণ্ডলে অবস্থিত। সূর্য বা অন্যান্য গ্রহ বাদ দিলে রাতের আকাশে এটিই সবচেয়ে বেশি আলো ছড়ায়।
Related Questions
শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। 'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।
আলোর কণা তত্ত্ব বা কণিকা তত্ত্বের (Corpuscular Theory) প্রধান প্রবক্তা হলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তিনি ১৬৭৫ সালে এই তত্ত্বটি প্রদান করেন এবং ১৭০৪ সালে তাঁর বিখ্যাত 'অপটিক্স' (Optics) গ্রন্থে এটি বিস্তারিতভাবে প্রকাশ করেন।
Clipboard হল RAM-এর একটি অংশ যেখানে কম্পিউটার তার ডেটা অনুলিপি করে। কোনো ফাইলের কোনো অংশ cut বা copy করলে তা clipboard- এ অস্থায়ীভাবে সংরক্ষিত হয়, যা যে কোনো স্থানে paste করা যায়।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ। এরপর আসে পটুয়াখালীর পায়রা। সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হলো, সোনাদিয়া বা পায়রায় নয়, কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়ীতেই হবে গভীর সমুদ্রবন্দর।
১৯২৫ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদে হরপ্রসাদ শাস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার গবেষণা ও সাহিত্যচর্চার প্রস্তাব করেন।
• বিভাগোত্তরকালে ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মলনে মূল সভাপতির অভিভাষণে শহীদুল্লাহ একটি একাডেমি গড়ার কথা বলেন।
• পরবর্তীতে ১৯৫২ সালের ভাষা আন্দলনের ফলে বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির গবেষণা ও চর্চার কেন্দ্ররুপে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়।
• অবশেষে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, যা উদ্বোধন করেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ।
- বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
জব সলুশন