১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে?
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO ৩০ অক্টোবর, ২০১৭ তারিখে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার'-এর "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" (World Documentary Heritage) হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা করে।
Related Questions
বাংলাদেশে মোট ১১ টি শিক্ষাবোর্ড রয়েছে:-
১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা
২। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, কুমিল্লা
৩। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
৪। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী
৫। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর
৬। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, বরিশাল
৭। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট
৮। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর
৯। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড,ময়মনসিংহ
১০। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
১১। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে অবস্থিত। এর বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরীঘাট এলসিএস রয়েছে।
দেশের উন্নয়নকে গতিশীল এবং উন্নয়নের চালেঞ্জসমূহ মোকাবিলা করতে সরকার ১০০ বছরের দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়েছে।
- এই মহাপরিকল্পনার নাম হচ্ছে ব-দ্বীপ পরিকল্পনা-২১০০।
- নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সেই দেশের সহায়তায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এটি প্রণয়ন করেছে।
- বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২০২১ এর হটস্পট ছয়টি। যথা: উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওড় ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী অঞ্চল ও মোহনা এবং নগর এলাকাসমূহ।
প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন পুণ্ড্ৰ, বঙ্গ, সমতট, গৌড়, হরিকেল, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এটি ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর উত্তরে ও পশ্চিমে ভারত, পূর্বে ভারত ও মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। কর্কটক্রান্তি রেখা দেশের মধ্যভাগ দিয়ে গেছে।
Vice- কলঙ্ক
Virtue- পূণ্য
জব সলুশন