কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?

ক) জর্ডান ও মিশর
খ) কুয়েত ও বাহরাইন
গ) লিবিয়া ও ওমান
ঘ) তিউনিসিয়া ও আলজেরিয়া
বিস্তারিত ব্যাখ্যা:

ক্যাম্প ডেভিড চুক্তি হল আরব - ইসরাইলের চতুর্থ যুদ্ধ অবসানের চুক্তি, এর স্বাক্ষর হয় ১৯৭৮ [মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্পডেভিডে], এর উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
- স্বাক্ষরকারী মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- এর মধ্যস্থকারী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিম কার্টার।
- বিষয়বস্তু  মিশর সিনাই উপত্যকার নিয়ন্ত্রণ ফিরে পাবে, মিশর ইসরাইলে স্বীকৃতি দিবে।
- এই চুক্তির প্রতিক্রিয়া  মিশর OIC ও Arab League থেকে বহিস্কার করা হয়, ইহুদিরা আরো বেপরোয়া হয়ে পড়ে, মিশর প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম  হিসেবে নোবেল শান্তি পায় (১৯৭৮), আনোয়ার সাদাত খুন হয় (১৯৮১)।

Related Questions

ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ) অক্টোবর মাসের প্রথম মঙ্গল বার
গ) আগস্ট মাসের শেষ সোমবার
ঘ) অক্টোবর মাসের প্রথম সোমবার
Note :

সাধারণ পরিষদ কার্যক্রম শুরু ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে এর মূল কাজ হল জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালন করা। 
- জাতিসংঘের প্রতিটি সদস্যই এই পরিষদের সদস্য।
- এর অপর নাম আলোচনা পরিষদ /নির্বাহী পরিষদ।
- সভাপতির মেয়াদ ১ বছর।
- এর অধিবেশন হয় প্রতি সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার,
- এর কার্যাবলইঃ 
      ১।সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন
      ২।মহাসচিব নিয়োগ
      ৩।সদস্য দেশকে বহিস্কার
      ৪।জাতিসংঘের বাজেট পাস
      ৫।সদস্য দেশের চাঁদার পরিমাণ নির্ধারণ
      ৬। অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন
      ৭।নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন
      ৮।নিরাপত্তা পরিষদের সাথে সম্মতিতে বিচারক নিয়োগ

ক) অংশমান রায়
খ) আপেল মাহমুদ
গ) আলতাফ মাহমুদ
ঘ) গৌরীপ্রসন্ন মজুমদার
Note :

’শোন একটি মুজিবরের থেকে’ কালজয়ী গানটির গীতিকার হলেন খ্যাতিমান বাঙালি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এই গানটির সুর ও কণ্ঠ দিয়েছিলেন অংশুমান রায়।

ক) পাকিস্তান ও আফগানিস্তান
খ) ভারত ও আফগানিস্তান
গ) পাকিস্তান ও ভারত
ঘ) আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
Note :

তাসখন্দ চুক্তি হল ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান এর মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি ।ঐতিহাসিক এই চুক্তির ফলে ১৯৬৫ সালের পাকিস্তান ও ভারতের মধ্যে রক্তক্ষয়ী ১৭ দিনের যুদ্ধের অবসান ঘটে ।
- এই চুক্তিটি সম্পাদিত হয় ১০ জানুয়ারি ,১৯৬৬ ।
- চুক্তিটি সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের মধ্যস্থতায় সম্পন্ন হয় ।
- সোভিয়েত প্রধানমন্ত্রী পাকিস্তান ও ভারতকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে যুদ্ধ বন্ধ আমন্ত্রণ জানান ।উক্ত আলোচনায় উভয় দেশ তাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করতে ,কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন , অর্থনৈতিক ,উদ্বাস্তু এবং অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করতে সম্মত হয় ।

ক) প্যারিস
খ) জুরিখ
গ) দাভোস
ঘ) বার্ন
Note :

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বাৎসরিক বা বার্ষিক অধিবেশন সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার বিখ্যাত পাহাড়ি শহর দাভোস (Davos)-এ অনুষ্ঠিত হয়। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ দিকে এই সম্মেলনটি বসে।

ক) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
খ) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
গ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
ঘ) তিনি স্ব- স্ত্রী সহ শহরে থাকেন।
Note :

"তিনি সস্ত্রীক শহরে থাকেন।" বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ। এখানে 'সস্ত্রীক' শব্দের অর্থ 'স্ত্রীসহ'। তাই আলাদা করে 'স্ত্রী' বা 'সঙ্গে' শব্দটি লেখার প্রয়োজন নেই, যা ব্যাকরণের নিয়মে বাহুল্য দোষ হিসেবে গণ্য হয়। 

ক) জর্ডান
খ) ইরান
গ) মিশর
ঘ) মালয়েশিয়া
Note :

ডেভেলপিং এইট বা ডি-৮ এর সদস্য নয় জর্ডান ।

- D-8 (Developing Eight) একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, যা উন্নয়নশীল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত।

1. প্রতিষ্ঠা ও উদ্দেশ্য
- প্রতিষ্ঠা: D-8 প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- D-8 এর সচিবালয় অবস্থিত ইস্তাম্বুল, তুরস্কে।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক।
- প্রতিষ্ঠার উদ্যোগ: তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নেজমেত্তিন এরবাকান।

2. সদস্য দেশসমূহ
D-8 এর মূল আটটি সদস্য দেশ:
- বাংলাদেশ
- মিশর
- ইন্দোনেশিয়া
- ইরান
- মালয়েশিয়া
- নাইজেরিয়া
- পাকিস্তান
- তুরস্ক

• নতুন সদস্য: ১৯ ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান D-8 এর নবম সদস্য হিসেবে যোগ দেয়। এটি সংস্থার প্রথম সম্প্রসারণ।

3. সদস্য দেশগুলোর বৈশিষ্ট্য
- D-8 সদস্য দেশগুলো বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৬০% প্রতিনিধিত্ব করে।
- সদস্য দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ১.২ বিলিয়ন।
- সম্মিলিত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৫%।

জব সলুশন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর- বাইন্ডার 06-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস- সহকারী ব্যবস্থাপক (জেনারেল) 06-11-2026

সড়ক ও জনপথ অধিদপ্তর-আরবরিকালচার সেকশনাল অফিসার 05-11-2026

১৯ তম বিজেএস-সহকারী জজ 31-10-2026

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর-অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 30-10-2026

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর- অফিস সহায়ক 30-10-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন