বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
৪ নভেম্বর, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহিত হয়। এজন্য ৪ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ বলা হয়।
✔ সংবিধান কার্যকর বা প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২।
✔ বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন।
✔ হস্তলিখিত সংবিধানের মূল লেখক শিল্পী আব্দুর রউফ। হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
✔ সংবিধানে প্রথম স্বাক্ষর করেন - সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✔ সুরঞ্জিত সেনগুপ্ত হস্তলিখিত সংবিধান প্রণয়ন কমিটির থাকা সত্তেও স্বাক্ষর করেননি।
✔ হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
Related Questions
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। তিনি ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি ভোটে জয়লাভ করে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরদিন ৩৪ জন সদস্যের সমন্বয়ে ডঃ কামাল হোসেনের সভাপতিত্বে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। গণপরিষদে বিবেচনার জন্য ১২ অক্টোবর সংবিধান বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়।
প্রতিনিধিত্বমূলক গনতন্ত্রে বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। বিরোধী দল হল সেই দল বা জোট যারা ক্ষমতাসীন দলের বিরোধিতা করে।
- তারা ক্ষমতাসীন দলের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে।
- বিরোধী দল ক্ষমতাসীন দলের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয় এবং জনগণের কাছে তুলে ধরে। তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- উন্নত দেশে সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট)।
চীনের হান রাজবংশের রাজা গাওজু - এর সময়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে। পরীক্ষার মাধ্যমে তিনিই সর্বপ্রথম রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা চালু করেন, যারা রাজাকে প্রশাসনিক কাজে সার্বিক সহযোগিতা করতো।
মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ - ভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালে ২২ মার্চ । মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ সংগ্রহ আছে এই জাদুঘরে।
- MySQL একটি ওপেন সোর্স ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) যা ডেটা সংরক্ষণ এবং পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়।
- এটি Oracle Corporation দ্বারা ডেভলপ এবং সাপোর্ট করা হয় এবং বিশ্বব্যাপী অনেক অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে ব্যবহৃত হয়।
- MySQL ওপেন সোর্স হওয়ায় এটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এর সোর্স কোডও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে।
DBMS (Database Management System) কী?
- DBMS হলো একটি সিস্টেম যা ডেটা সংরক্ষণ, সুরক্ষা, আধুনিককরণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ডেটাবেজে তথ্য সংরক্ষণ ও সহজে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয় এবং এটি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে।
• কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স DBMS হলো:
- Altibase
- Cubrid
- Maria DB
- MongoDB
- MySQL
- PostgreSQL
- Cassandra
- SQLite
জব সলুশন