RFID বলতে বোঝায়-
RFID হলো Radio Frequency Identification-এর সংক্ষিপ্ত রূপ, যা রেডিও তরঙ্গ ব্যবহার করে কোনো বস্তু, প্রাণী বা মানুষকে দূর থেকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও ট্র্যাক করার একটি তারহীন প্রযুক্তি। এটি বারকোডের উন্নত রূপ, যেখানে সরাসরি সামনে না রেখেও ডেটা পড়া যায়।
Related Questions
✔অ্যান্টিভাইরাস হল এক ধরনের ভাইরাস প্রতিষেধক সফটওয়্যার যা কোনো কম্পিউটার ভাইরাসকে সনাক্ত করতে পারে এবং তাকে আক্রান্ত কম্পিউটার থেকে মুছে ফেলতে পারে।
✔কয়েকটি অ্যান্টিভাইরাস এর নাম- McAfee, AVG Anti-Virus, Norton Antivirus, Kaspersky Antivirus, Symantec ইত্যাদি।
✔এখানে Oracle হল একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database management system)
সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। 'স্মরণ' ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং 'সংশপ্তক' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
জাপানের প্রাচীন রাজধানী কিয়াটোতে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় কিয়াটো প্রটোকল। কিয়াটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে ৩ শ্রেণিতে ভাগ করা হয়।
● Annex-I, ● Annex-II এবং ● Non-Annex Countries. কিয়াটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর জন্য বিশেষ করে Annex-I দেশগুলোর উপর বিশেষ বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
ব্রিটিশ কৃষি বিপ্লব বা দ্বিতীয় কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে এবং ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। ১৭৭০ সালে কৃষি উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। এবং তাদের উৎপাদন ক্ষমতা সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক ছিল। কৃষিতে উৎপাদন বৃদ্ধি কৃষি কাজে শ্রমিকদের অংশগ্রহণ হ্রাস তরান্বিত করেছিল। যার ফলে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল।
উত্তোলনে যাওয়া বাংলাদেশের প্রথম এবং একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্র সাঙ্গু। এটি ১৯৯৬ সালে আবিষ্কৃত হয়।
জব সলুশন
