মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে
মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরীতে সহায়তা করে তাকে বাক প্রত্যঙ্গ বলা হয়। কারণ ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাগযন্ত্র।
Related Questions
দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমনঃ ‘আমার জ্বর জ্বর লাগছে'। অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।
কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: কৃষ্ + তি ; অনুরূপভাবে, সৃজ + তি = সৃষ্টি, দৃশ + তি = দৃষ্টি।
‘উলুবনে মুক্তা ছড়ানো’ অর্থ হলো অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান করা বা অপাত্রে মূল্যবান সম্পদ দেয়া।
যিনি ন্যায়শাস্ত্র জানেন = নৈয়ায়িক। ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত = ন্যায়বাগীশ। দেশের প্রশাসন ও বিচারবিভাগের অতিরিক্ত বিশেষ ক্ষমতাসম্পন্ন বিচারক = ন্যায়পাল ।
যন্ত্রনা অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ- যন্ত্রণা। এছাড়াও অন্যান্য শুদ্ধ শব্দ – শূদ্র, সহযোগিতা, স্বতঃস্ফূর্ত।
জব সলুশন