"আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
বিস্তারিত ব্যাখ্যা:

আষাঢ়ে বৃষ্টি নামে। প্রদত্ত বাক্যে আষাঢ়ে শব্দটি অধিকরণ কারকে ৭মী। কারণ,

ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে ৭মী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। প্রদত্ত বাক্যে আষাঢ় শব্দটি দ্বারা কাল বুঝায় আর "এ" হচ্ছে ৭মী বিভক্তি।

তাই সঠিক উত্তর: অধিকরণ কারকে ৭মী।

Related Questions

ক) কর্তৃ কারকে ২য়া
খ) করণ কারকে ৭মী
গ) অপাদান কারকে ৭মী
ঘ) অধিকরণ কারকে ৭মী
ক) শশিভুসন
খ) শশিভূষণ
গ) শসিভূষন
ঘ) শশিভুসণ
ক) ক্ষীনজীবী
খ) ক্ষিনজীবী
গ) ক্ষীণজীবী
ঘ) ক্ষীণজিবি
ক) মুনীর চৌধুরী
খ) শওকত ওসমান
গ) আবদুল্লাহ আল মামুন
ঘ) মামুনুর রশীদ
Note :

‘ওরা কদম আলী’ নাটকটি লিখেছেন মামুনুর রশীদ।

মামুনুর রশীদ (জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।

তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে: ১৯৭৪ গন্ধর্ব নগরী,

১৯৭৬ ওরা কদম আলী,

১৯৮১ ওরা আছে বলেই,

১৯৮৩ ইবলিশ,

১৯৮৪ এখানে নোঙর,

১৯৮৫ গিনিপিগ,

১৯৮৬ অববাহিকা ।

ক) বক্তব্য
খ) প্রবন্ধগ্রন্থ
গ) গল্প
ঘ) উপন্যাস
Note :

- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং তিনি অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
- ছোটবেলায় তাকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' এসব নামে ডাকা হতো।
- বাল্যকালে নজরুল লেটোদলের সাথে যুক্ত ছিলেন এবং বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। নজরুলের আরও কিছু ছদ্মনাম ছিল, যেমন- ধূমকেতু এবং নুরু।
- বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত।
- আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত।

তাঁর সাহিত্যকর্ম হলো:

কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- দোলনচাঁপা,
- জিঞ্জিরা,
- প্রলয় শিখা ইত্যাদি

উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া।

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) গোলাম মোস্তফা
ঘ) সুফিয়া কামাল
Note :

- ফরাসি দার্শনিক বার্গস-র তত্ত্ব প্রয়োগ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গতিতত্ত্ব বিষয়ক কাব্য 'বলাকা' (১৯১৬) এর অন্তর্ভুক্ত 'সবুজের অভিযান' কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা।'

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- 'সোনার তরী' (১৮৯৪);
- 'চিত্রা' (১৮৯৬);
- 'সেঁজুতি' (১৯৩৮)।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন