সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
পর্তুগিজ সাহিত্যিক হোসে সারামাগো ১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভুত ত্রিনিদাদীয় নাগরিক ভি এস নাইপল ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অরুন্ধতি রায় ও সালমান রুশদী নোবেল পুরস্কার পাননি। আমেরিকান সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বব ডিলান (প্রকৃত নাম : রবার্ট অ্যালেন জিমানম্যান)।
Related Questions
নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে আমলাতন্ত্র বলে। এ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্সওয়েবার । অন্যদিকে কার্ল মার্কসকে বলা হয় কমিউনিজম বা গণসাম্যবাদের প্রবক্তা।
এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।
হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
"যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন" - এই উক্তিটি হলো অ্যাডলফ হিটলারের।
বাংলাদেশে মোট জেলার সংখ্যা ৬৪টি। এই জেলাগুলো দেশের আটটি প্রশাসনিক বিভাগের অধীনে পরিচালিত হয়।
৮টি বিভাগে ৬৪টি জেলার বিভাজন নিচে দেওয়া হলো:
ঢাকা বিভাগ: ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর এবং টাঙ্গাইল।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং রাঙ্গামাটি।
রাজশাহী বিভাগ: রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ।
খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল এবং সাতক্ষীরা।
রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা এবং শেরপুর।
বরিশাল বিভাগ: বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পিরোজপুর।
সিলেট বিভাগ: সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ।
লাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স ১৮ বছর。বাংলাদেশের সংবিধানের ১২২(২)(খ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকারী হবেন, যদি তার বয়স ১৮ বছরের কম না হয়.
বাংলার প্রাচীনতম এবং প্রথম নগর সভ্যতার স্থান হলো মহাস্থানগড় (পুণ্ড্রনগর)। এটি বগুড়া জেলা থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। যিশু খ্রিষ্টের জন্মের প্রায় আড়াই থেকে তিন হাজার বছর আগে (খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে) এই স্থানটি প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল।
জব সলুশন