বিবি পরী কে ছিলেন?
বিবি পরী বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী। বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখ্ত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।
Related Questions
বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন।
পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার নির্মিত হয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। এটির নির্মাতা ছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব।
লাদেশের সর্ব দক্ষিণের জেলা হলো কক্সবাজার। এই জেলার সর্বদক্ষিণের উপজেলা হলো টেকনাফ এবং এখানকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের বিন্দু হলো শাহপরীর দ্বীপ। এছাড়া, বাংলাদেশের একদম শেষ প্রান্তিক বিন্দু বা সর্ব দক্ষিণের স্থানটি হলো কক্সবাজারের টেকনাফে অবস্থিত ছেঁড়াদ্বীপ।
ইবনে খালদুন গণিতবিদ নন; তিনি মূলত একজন ইতিহাসবিদ, দার্শনিক এবং সমাজবিজ্ঞানী।
২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো = ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১ = ১০ টি।
১,১,২,৩,৫,৮,.......
প্রদত্ত প্যাটার্নটির পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
৭ম পদ=৫+৮=১৩
৮ম পদ = ৮+১৩=২১
জব সলুশন