নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?
নিউজিল্যান্ডের আদিবাসীদের মাউরী বলা হয়। তারা পলিনেশীয় বংশোদ্ভূত একটি জাতি। তারা প্রায় ৭০০ বছর আগে পূর্ব পলিনেশিয়া থেকে নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেন।
Related Questions
কানাডা মূলত কাগজ, কাঠ ও বনজ সম্পদ, এবং তেল ও গ্যাস শিল্পের জন্য বিখ্যাত। এর পাশাপাশি দেশটির প্রযুক্তি ও খনিজ শিল্প বেশ উন্নত।
আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন - জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
গ্রামীণ জীবনের সুখ, দুঃখ, আশা, বিশ্বাস নিয়ে রচিত শামসুদ্দীন আবুল কালামের একটি বিখ্যাত উপন্যাস হলো ‘কাশবনের কন্যা’। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো- আলমনগরের উপকথা, জায়জঙ্গল, সমুদ্র বাসর, কাঞ্চনমালা, কাঞ্চনগ্রাম। অনেক দিনের আশা, পুঁই ডালিমের কাব্য, শাহের বানু, পথ জানা নেই, ঢেউ, দুই হৃদয়ের ঢেউ তার বিখ্যাত গল্পগ্রন্থ।
বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ কাজী আব্দুল ওদুদ মুক্তিবুদ্ধির আন্দোলন এর অন্যতম কর্ণধার। তিনি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন এবং শিখা পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ‘শ্বাশত বঙ্গ’ তার রচিত একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হলো- কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল প্রতিভা, কবিগুরু গ্যেটে ইত্যাদি। গ্রামীণ জীবনের দ্বন্দ্ব, কলহ, বিবাদ আর মিলনের প্রতিচ্ছবি নিয়ে রচিত তার বিখ্যাত উপন্যাস ‘নদীবক্ষে’।
সনেটের দুটি অংশ থাকে। প্রথম আট চরণের অংশকে বলা হয় অষ্টক এবং শেষের ছয় চরণের অংশকে বলা হয় ষটক বা ষষ্টক।
ভানুসিংহ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। কৈশোরে বৈষ্ণব পদাবলীর অনুকরণে তিনি এই নাম ব্যবহার করেছিলেন।
জব সলুশন