সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
সার্কের সচিবালয় কাঠমুণ্ডু অবস্থিত।
সার্ক সচিবালয় জানুয়ারী ১৭, ১৯৮৭ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় এবং নেপালের প্রথিতযশা রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এটি উদ্বোধন করেন।
Related Questions
জাতিসংঘের মূল সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এটি ম্যানহাটন বরোর ইস্ট রিভারের পাশে টার্টল বে এলাকায় অবস্থিত একটি আন্তর্জাতিক অঞ্চল।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তিনি ২০১৪ সালের ২৬শে মে থেকে এই দায়িত্ব পালন করছেন এবং ২০২৪ সালের ৯ই জুন তৃতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন।
অ্যান্টনি জন ব্লিনকেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এছাড়া যুদ্ধের আরও ভালো ফলাফলের জন্য এই সেক্টরগুলোকে আবার কয়েকটি সাব-সেক্টরে বা উপ-সেক্টরে ভাগ করা হয়।
লর্ড মাউন্টব্যাটেন (মেয়াদকাল ১৯৪৫ - ১৯৪৭) ভারতবর্ষকে ভেঙে ১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান এবং ১৫ আগস্ট ১৯৪৭ ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন। ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রুপান্তরিত হয়। ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেলে পরিণত হন।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ ( Sir Harry Smith) এ নামকরণ করেন।
জব সলুশন