বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের ঘোষণা অনুযায়ী তাকে রাষ্ট্রপতি করা হয়।
Related Questions
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দেশটির তৎকালীন রাজা জিগমে ডরজি ওয়াংচুক একটি তারবার্তার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি জানান। এর মাত্র কয়েক ঘণ্টা পরে একই দিনে দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত।
- ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- ব্রাসেলসকে প্রায় "ইউরোপের রাজধানী" হিসেবে উল্লেখ করা হয়, কারণ এখানে ইইউ-এর প্রধান প্রতিষ্ঠানগুলো অবস্থিত।
- ইউরোপীয় কমিশন, কাউন্সিল অফ দ্য ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় কাউন্সিল-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মূল কার্যালয় এখানেই।
- ইউরোপীয় পার্লামেন্টেরও একটি আসন ব্রাসেলসে রয়েছে, যদিও এর মূল আসন ফ্রান্সের স্ট্রাসবুর্গে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই জোট গঠিত হয়েছিল।
- ১৯৫৭ সালের রোম চুক্তির মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ১৯৯৩ সালে ম্যাসট্রিখট চুক্তির মাধ্যমে "ইউরোপীয় ইউনিয়ন" নামটি গৃহীত হয়।
Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP)এর সদর দপ্তর ১৯৪৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিষ্ঠা করা হয়।
- বর্তমানে ESCAP এর ৫৩ টি সদস্য রাষ্ট্র এবং ৯ টি সহযোগী সদস্য রয়েছে।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীনে 5টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও (ILO)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
উপরিউক্ত অপশনগলোর মধ্যে সেন্টমার্টিন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ছোট ইউনিয়ন । পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর। টেকনাফ থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অন্যদিকে সাতগ্রাম বগুড়া জেলার একটি ইউনিয়ন । মুজিবনগর মেহেরপুর জেলার একটি উপজেলা, যেখানে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। আর চৌদ্দগ্রাম কুমিল্লা জেলার একটি উপজেলা।
লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন।
- তিনি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’ ।
- ঢাকায় এই প্রদেশের রাজধানী স্থাপিত হয়।
- পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় ‘পশ্চিমবঙ্গ’ প্রদেশ; এর রাজধানী হয় কলকাতা।
জব সলুশন